ধর্ষণের ছয় মাস পর বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় মাস আগে ধর্ষণের শিকার মেয়েটিকে অবশেষে বিয়ে করলেন ধর্ষক। সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আনোয়ারুল হক গতকাল বৃহস্পতিবার বিয়ের নির্দেশ দেন। এরপর সরকারি কৌঁসুলির কার্যালয়ে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।আদালত সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর জেলার ছাতক উপজেলার টেংগারগাঁও গ্রামের রুমেল মিয়া (২৪) একই গ্রামের এক তরুণীকে (১৮) ধর্ষণ করেন। গ্রাম্য সালিসে মেয়েটিকে বিয়ে করতে রুমেলকে বলা হয়। কিন্তু তিনি রাজি হননি। এরপর মেয়েটির মা নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা করেন। আদালত রুমেলকে জেলহাজতে পাঠান। এরপর আদালত গতকাল রুমেলকে বিয়ে করার নির্দেশ দেন।