ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক নারীকে ধর্ষণের দায়ে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
গতকাল সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. শফি আলম, মো. কালু ও মো. আবুল হোসেন। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদি এলাকায়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ধর্ষণের শিকার নারী বাঁশখালী উপজেলায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। ২০০৫ সালের ১২ জুন সন্ধ্যায় দক্ষিণ জলদি গ্রামের তিন বখাটে তাঁকে ধর্ষণ করে। এ ঘটনার পর নির্যাতনের শিকার নারী থানায় মামলা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মো. শফি কারাগারে। বাকি দুই আসামি পলাতক।