ধর্ষণের দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার এ আদেশ দেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান। যাবজ্জীবন দণ্ড পাওয়া চুন্নু শেখের (২০) বাড়ি মধুখালী উপজেলার কারণ্যপুর গ্রামে।
তিনি বর্তমানে পলাতক। মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১০ সালের ১৯ জুলাই ওই কিশোরী বসতবাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে ওই তরুণ তাঁকে জোর করে পাশের আখখেতে ধরে নিয়ে ধর্ষণ করেন। এ ব্যাপারে কিশোরীর মা বাদী হয়ে পরদিন মধুখালী থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা ওই কিশোরী পরে একটি কন্যাসন্তানের জন্ম দেন। আদালত ২১ বছর বয়স পর্যন্ত ওই কন্যাসন্তানের যাবতীয় ভরণ-পোষণের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে আদেশ দেন।