ধর্ষণের দায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় এক কিশোরীকে ধর্ষণের দায়ে তিন তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এই রায় দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হচ্ছে সদর উপজেলার পূর্বকোমরনই গ্রামের রফিকুল ইসলামের ছেলে স্বপন মিয়া, আফছার আলীর ছেলে মো. জিন্নু ও নয়া মিয়ার ছেলে হেলাল মিয়া। মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৩ এপ্রিল সদর উপজেলার পূর্বকোমরনই গ্রামের এক কিশোরীকে একা পেয়ে ওই আসামিরা ধর্ষণ করে।