ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে মো. জসিম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম গতকাল মঙ্গলবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জসিমের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জসিম এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে তরুণীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে ওই তরুণী একটি শিশুর জন্ম দেন। এরপর ২০০৮ সালে ধর্ষণের শিকার তরুণী জসিমের বিরুদ্ধে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার জানান, শিশুটির ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।