ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক কিশোরীকে ধর্ষণের দায়ে কলিন্স শেখ (২৪) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ বুধবার বিকেলে ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুর রহমান কলিন্স শেখের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বাবু মোল্লা বলেন, ২০১২ সালের ১৫ জানুয়ারি বিকেলে কলিন্স শেখ মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের সকড়িকান্দি গ্রামের ১৪ বছরের এক কিশোরীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে ও মোবাইল ফোনে অশালীন ছবি তুলে রাখে। এ ব্যাপারে মধুখালী থানায় ওই কিশোরী নিজে বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ কলিন্স শেখকে গ্রেপ্তার করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে আদালত আসামি কলিন্স শেখকে যাবজ্জীবন সাজা দেন।