ধর্ষণের দায়ে জরিমানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে গত শুক্রবার প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই রাতে গ্রাম্য সালিসে অভিযুক্ত ধর্ষককে ২০ হাজার টাকা জরিমানা, নাকে খত ও চপেটাঘাত করা হয়।এলাকাবাসী সূত্রে জানা যায়, এক সন্তানের জনক মনিরুল ইসলাম গ্রামের এক প্রতিবন্ধীকে পার্শ্ববর্তী আখ খেতে নিয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হয়ে গেলে রাত ১১টার দিকে প্রতিবেশী কোরবান আলীর বাড়িতে স্থানীয় নবির আলী, আ. রাজ্জাক, জহর মাস্টারসহ আরও অনেকে সালিস বৈঠক বসান। বৈঠকে মনিরুল ধর্ষণের কথা স্বীকার করলে স্থানীয় মাতব্বররা তাঁকে জনসম্মুখে ১৪টি চপেটাঘাত, নাকে খত (তিন হাত) ও নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন।সালিসে উপস্থিত জহর মাস্টার বলেন, সালিসে সবার মতামতে ২০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত হয়।