ধর্ষণের দায়ে তিন ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক বিপ্লব গোস্বামী এ রায় দেন।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন গ্রামের মাসুম (২৫), ইয়ামিন (২৭) ও ইব্রাহিম (২২)।আদালতসংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, পিরোজপুরের কাউখালীর বৌলাকান্দা গ্রামের এক ব্যক্তি পাশের গুয়াটন গ্রামের মাসুম, ইয়ামিন ও ইব্রাহিমের সঙ্গে ব্যবসা করতেন। ২০০৭ সালের ৩ মার্চ ওই ব্যক্তি বাড়িতে ছিলেন না। ওই দিন রাতে মাসুম, ইয়ামিন ও ইব্রাহিম টাকার জন্য ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে কাউখালী থানায় মামলা করেন।