ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে পোশাকশ্রমিককে অপহরণের পর ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নগরের দেওভোগ এলাকার সুমন সরকার (৩৯) ও উকিলপাড়া এলাকার হারাধন চন্দ্র পাল (৩৭)
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) রাকিব উদ্দিন রাকিব বলেন, ২০০২ সালের ২৯ অক্টোবর রাতে শহরের চাষাঢ়ায় বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিককে তুলে নিয়ে যান আসামি সুমন ও হারাধন। এরপর দেওভোগের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে তাঁকে ওই দুজন ধর্ষণ করেন। ওই ঘটনায় ধর্ষণের শিকার নারী শ্রমিকের মা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।