ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মনোহরদী উপজেলায় এক তরুণীকে ধর্ষণ করার দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারিক হাকিম ইনামুল হক ভূঞা এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মনোহরদী উপজেলার পশ্চিম চালাকচর গ্রামের নয়ন মিয়া ও আসাদ মিয়া।