প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মোবারক হোসেন (২৫)। তিনি নেত্রকোনার মদন উপজেলার তপা গ্রামের মহসীন ইয়ার চৌধুরীর ছেলে। মামলা হওয়ার পর থেকে আসামি পলাতক। মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১২ জুলাই মোবারক মদন উপজেলার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ২৪ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।