ধর্ষণের দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ধর্ষণের দায়ে শাহীন মিয়াকে (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ রোববার সন্ধ্যায় নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাসেম এই রায় দেন। তবে মামলার পর থেকেই আসামি পলাতক।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম মোহাম্মদ পাঠান প্রথম আলোকে বলেন, ২০০৭ সালের ১৫ জানুয়ারি একই উপজেলার সাত বছরের এক অনাথ শিশুকে ধর্ষণ করেন শাহীন। ওই দিনই শিশুটির চাচা শাহীন মিয়ার বিরুদ্ধে বারহাট্টা থানায় মামলা করেন। পুলিশ একই বছরের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দেন।