ধর্ষণের দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ গতকাল সোমবার এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তির নাম আমীন মণ্ডল (২৫)। তিনি ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের মোমরেজ গলগন্ড গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৮ জুন রাতে আমীন বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর এক আত্মীয়কে (১৬) ধর্ষণ করেন। এ ঘটনার দুই দিন পর ওই মেয়ের বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা করেন। আমীন বর্তমানে কারাগারে আছেন।