ধর্ষণের দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস এম রেজানুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি খন্দকার অমেদ আলীর (৬৫) বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামে।মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ১ ডিসেম্বর সকালে তালার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্রী (৮) বাড়িতে পড়াশোনা করছিল। এ সময় বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে অমেদ আলী শিশুটিকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুর বাবা মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারও করে। আসামি অমেদ আলী পরে জামিনে ছাড়া পেয়ে আত্মগোপন করেন।