ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে এক শিশুকে ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মফিজুর রহমান ভূঞা এই রায় দেন। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০১ সালের ২৯ সেপ্টেম্বর সদর উপজেলার বাঘিয়া গ্রামের রফিকুল ইসলাম আট বছরের এক শিশুকে ধর্ষণ করে। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০১০ সালের জুন মাসে রফিকুলকে গ্রেপ্তার করে পুলিশ।