ধর্ষণের দায়ে যুবকের ৬০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিদ্যালয়গামী এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে মোট ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মনজু মিয়া (৩৫)। তিনি নগরের ডবলমুরিং থানার কদমতলী জাহাঙ্গীর মার্কেট এলাকার দানু মিয়ার ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কৌঁসুলি চন্দন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘অপহরণের দায়ে ১৯৯৫ সালের নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় এবং ধর্ষণের দায়ে একই আইনের ৯(খ) ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দুটি ধারায় ৩০ বছর করে মোট ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ড দুটি একের পর এক কার্যকর হবে।’অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলার ২১ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল রায় দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি মনজু মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। আদালত সূত্র জানায়, আসামি মনজু মিয়ার ছোট বোন ও ঘটনার শিকার ছাত্রী নগরের কৃষ্ণকুমারী স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। ১৯৯৭ সালের ২৮ ফেব্রুয়ারি ওই ছাত্রী মনজুর বোনের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার সময় তাকে অপহরণ করেন মনজু। পরে মনজু ওই ছাত্রীকে ধর্ষণ করেন।