ধর্ষণের দুটি মামলায় পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পৃথক দুই ধর্ষণের মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
আদালত সূত্র জানায়, নগরের কোতোয়ালিতে ২০০৮ সালে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অপরাধে চারজনকে দুবার করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে দুটি অপরাধের জন্য ৫০ হাজার করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন গোলাম মোস্তফা, নাসিরউদ্দিন, আবু তাহের ও মো. ইসমাইল। দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক।
বাঁশখালীর বৈলছড়ির চেচুরিয়া গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করেন রফিউল করিম নামের এক ব্যক্তি। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় ২০১২ সালে তাঁর বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা করেন ওই নারী। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত রফিউলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালত সূত্র জানিয়েছে, মামলার পর থেকে আসামি পলাতক রয়েছেন।