ধর্ষণের পর আত্মগোপনে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সকালে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই শিক্ষক আত্মগোপনে রয়েছেন।শিশুটির বাবা অভিযোগ করেন, ঘটনার পর ভজন কুমার মামলা না করার জন্য তাঁকে নানা প্রলোভন দেখান। তিনি থানা-পুলিশের সঙ্গেও আঁতাতের চেষ্টা করছেন। শিশুটির বাবা বলেন, ‘আমরা গরিব মানুষ। ভজন মাস্টার আমার মাইয়েডার ইজ্জত নষ্ট করছে। আমি এর বিচার চাই। শুনিছি, থানার ওসি সাহেবরে এক লাখ টাকা দেছে যাতে মামলা না হয়। আমি মাইয়েকে নিয়ে থানায় গিছিলাম মামলা দিতি। থানা মামলা নেয়নি। বলছে, আগে মেডিকেল করাতি হবি। তারপর মামলা।’শিক্ষক ভজন কুমার শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ঘটনাটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। আলাপের একপর্যায়ে তিনি ঘটনার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘যা হওয়ার তা তো হয়ে গেছে। আমার মাথা ঠিক ছিল না। দোষ করলিও করছি, না করলিও করছি। এখন আমারে বাঁচান।’