ধর্ষণের পর হত্যার দায়ে চট্টগ্রামে দুই ব্যক্তির যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণের পর হত্যার দায়ে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক গতকাল রোববার দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন এবং এক লাখ টাকা করে জরিমানা করেছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো শাহদাত হোসেন ও সুলতান আহমেদ। এর মধ্যে শাহদাত এখন হাজতে ও সুলতান পলাতক। দুজনের বাড়ি বাঁশখালীর জলদি এলাকায়।মামলার সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৯ জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফয়জুল হকের বোন আখতার বেগম ঘরের বাইরে বের হলে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে দুই আসামি তাকে ধর্ষণ করে। পরে তাকে গলাটিপে হত্যা করা হয়।এ ঘটনায় ফয়জুল হক বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন। ২০০২ সালের ২৯ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। পরে ২০০৩ সালের ১২ জানুয়ারি মামলার অভিযোগ গঠন করা হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল রায় দেওয়া হয়।