প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিবাসী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে গতকাল রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কাটাবাড়ি গ্রাম বিকাশ নারী ফোরাম এ ঘটনার বিচার ও অভিযুক্ত আবুল কালামকে (২৪) গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন কাটাবাড়ি ইউপির জোবায়ের হাসান, মাহমুদ গোলাপ, খাজা দুলাল, নুরজাহান বেগম, বানেছা বেগম প্রমুখ। বক্তারা বলেন, মামলা দায়েরের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করছে না। অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করা না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, কালামকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।