ধর্ষণের প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগানে গত বৃহস্পতিবার এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ-সমাবেশ চলছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বালন করেন অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা। কর্মসূচিতে প্রতিবাদী আঁকা ও প্ল্যাকার্ড নিয়ে আসেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে উপস্থিত সবাই এই ঘটনার দ্রুত বিচার দাবি করেন। ছবিগুলো তুলেছেন সাবিনা ইয়াসমিন।

১ / ৮
মোমবাতি হাতে সহপাঠী-শিক্ষার্থীরা
২ / ৮
হাতে হাতে প্রতিবাদের মোমবাতি
৩ / ৮
ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন
৪ / ৮
সন্ধ্যা হতেই সবাই জড়ো হয় প্রতিবাদী কর্মসূচিতে
৫ / ৮
কর্মসূচিতে অংশ নেন অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীরা
৬ / ৮
কর্মসূচিতে অংশ নেওয়া একজনের হাতে প্রতিবাদী আঁকা ছবি
৭ / ৮
ক্ষোভ-শোক-প্রতিবাদে হতবিহ্বল দুই শিক্ষার্থী
৮ / ৮
কর্মসূচিতে অংশ নেওয়া সবাই চান দ্রুত বিচার