ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোেগ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণ ও সেই ধর্ষণের ভিডিওচিত্র ধারণের অভিযোগে ফেরদৌস আহমেদ (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পুলিশ উপজেলার বেড়বাড়ি গ্রামে ওই তরুণের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের আদালতে পাঠায়।
এ ঘটনায় শিশুটির বাবা সোমবার রাতে সখীপুর থানায় ধর্ষণ ও অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে মামলা করেন।
পুলিশ জানায়, মাস খানেক আগে ওই তরুণ নিজ বাড়িতে টেলিভিশন দেখার কথা বলে প্রতিবেশী ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং ওই চিত্র মুঠোফোনে ধারণ করে তা ছড়িয়ে দেন। বিষয়টি জানাজানি হলে শিশুটির বাবা থানায় অভিযোগ করেন।