ধর্ষণের ভিডিও তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও তা ভিডিও ক্যামেরায় ধারণ করার দায়ে টিটুল মোল্লা (৩০) নামের একজন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই ছাত্রী বৃহস্পতিবার গোপালগঞ্জ থানায় মামলা করেছে।গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন জানান, টিটুল মোল্লা ওই ছাত্রীকে ধর্মবোন ডেকে সখ্য গড়ে তোলেন। এই সূত্রে গত জানুয়ারি মাসে ছাত্রীটিকে মাদ্রাসা থেকে ডেকে নিয়ে শহরের এফএস গেস্ট হাউসে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় ধারণ করেন টিটুল। সমপ্রতি ছাত্রীটির টুঙ্গিপাড়ার এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়। এ খবর জানতে পেরে টিটুল ধর্ষণের ভিডিওচিত্র ওই ছেলেকে সরবরাহ করেন। এ কারণে ছাত্রীর বিয়ে ভেঙে যায়। গোয়েন্দা পুলিশের ওসি আজিজুর রহমান বলেন, ‘টিটুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে। টিটুল দাবি করেন, তাঁদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বিয়ে ভেঙে দেওয়ার জন্য ওই ছেলেকে ভিডিওচিত্র সরবরাহ করা হয়েছে।