ধর্ষণের ভিডিও দৃশ্য ইন্টারনেটে প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক মেয়েকে (১৭) ধর্ষণের দৃশ্য ভিডিওতে ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে প্রচার করা হয়েছে।
এ ঘটনায় গত সোমবার মেয়েটি বাদী হয়ে কুলিয়ারচর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছে। মামলায় উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া গ্রামের তাজুল ইসলামকে (২৩) আসামি করা হয়েছে।
মেয়েটি জানায়, তাজুল ইসলামের সঙ্গে তার পরিচয় ছিল। মাঝেমধ্যে মুঠোফোনে কথাও হতো। একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন তাজুল। প্রস্তাবটি সে মানসিকভাবে গ্রহণ করে। এ অবস্থায় ৯ সেপ্টেম্বর তাজুল তাকে দেখা করার অনুরোধ জানান। দেখা হলে তাকে তাজুল একটি ভবনের তিনতলার পরিত্যক্ত কক্ষে নিয়ে যান। এ পর্যায়ে সে আশঙ্কা করে, তাঁকে তাজুল বিপদে ফেলতে পারেন। তবে চেষ্টা করেও সে নিজেকে রক্ষা করতে পারেনি। তাকে ধর্ষণের দৃশ্য ভিডিও ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে জানান তাজুল। এই নিয়ে মেয়েটিকে মুখ না খোলার নির্দেশ দেন।