ধর্ষণের ভিডিওচিত্র ধারণ, দীঘিনালায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বড় মেরুং এলাকায় গত বুধবার মাদ্রাসা থেকে ফেরার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ ধর্ষণের ভিডিওচিত্রও ধারণ করা হয়েছে৷
এ ঘটনায় স্থানীয় লোকজন ইমন হোসেন নামের একজনকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করেছেন৷ তার কাছ থেকে ভিডিওচিত্র ধারণ করা মুঠোফোনটি জব্দ করা হয়েছে৷ তবে তার দুই সহযোগী পালিয়ে গেছে৷ এ ঘটনায় দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাপি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে৷
পুলিশ ও মেয়েটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দুপুরে মাদ্রাসায় পরীক্ষা দিয়ে ওই ছাত্রী বাড়ি ফিরছিল৷ এ সময় ইমন হোসেন, ইসমাইল হোসেন ও ফারুক হোসেন ছাত্রীটিকে রাস্তা থেকে তুলে নিয়ে জঙ্গলে নিয়ে যায়৷ এরপর হাত-পা বেঁধে ধর্ষণ করে এবং মুঠোফোনে ভিডিওচিত্র ধারণ করে৷ পরে ছাত্রীটি কোনোমতে বাঁধন খুলে বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়৷ পরিবারের পক্ষ থেকে ঘটনাটি মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানালে তিনি পুলিশে খবর দেন৷ ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ইমনকে আটকের পর মারধর করে পুলিশের কাছে তুলে দেন৷ এ সময় অন্য দুজন পালিয়ে যায়৷ এ ঘটনায় ছাত্রীটির বড় বোন বাদী হয়ে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ওই তিনজনকে আসামি করে মামলা করেন৷ ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ঘটনার সত্যতা িনশ্চিত করেছেন৷