ধর্ষণের মামলা নিতে গড়িমসির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে বুধবার রাতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ ধর্ষণের মামলা নিতে গড়িমসি করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ সুপারের নির্দেশে বৃহস্পতিবার মামলা নেওয়া হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূ জানান, বুধবার রাতে একদল সশস্ত্র ডাকাত তাঁদের ঘরে ঢুকে তাঁর স্বামী ও তিন সন্তানকে বেঁধে ফেলে। এরপর তিনজন তাঁকে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে তিনি ও তাঁর স্বামী তালা থানায় গিয়ে ডাকাতি ও ধর্ষণের অভিযোগ দিলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁদের দিনভর বসিয়ে রেখে ‘চুরি হয়েছে’ মর্মে তাঁদের কাছে থেকে একটি আবেদন করিয়ে নেন। ওসি লিয়াকত আলী অভিযোগ অস্বীকার করেছেন।