ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে নড়াগাতি থানার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধূ জানান, ওই গ্রামের দুই ব্যক্তি বিভিন্ন সময় তাঁকে উত্ত্যক্ত করত। মঙ্গলবার সকালে তাঁর স্বামী কাজের জন্য বাইরে গেলে রাতে ওই দুই ব্যক্তি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তাঁকে একটি আখখেতে নিয়ে ধর্ষণ করে।