ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বাকপ্রতিবন্ধী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২২ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। গত সোমবার রাতে পুলিশ দুই ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক জানান, সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী কিশোরীর পরিবার। সে পার্শ্ববর্তী ক্রনি অ্যাপারেলস গার্মেন্টসে কাজ করে। গত ২২ এপ্রিল রাতে বিদ্যুৎ চলে গেলে প্রতিবেশী নূর ইসলামের বখাটে ছেলে শফিকুল ইসলাম ও শাহীনের ছেলে আকাশসহ চারজন জোর করে কিশোরীকে বাসা থেকে তুলে নিয়ে যায়।