ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের অভিযোগে থানায় মামলা করার তিন ঘণ্টা পর গত শনিবার সন্ধ্যায় কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক তরুণী (১৯) কন্যাসন্তান প্রসব করেছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মনজুর আলম নামের এক যুবকসহ চারজনের বিরুদ্ধে শনিবার বিকেলেই মামলা করেন ওই তরুণী।

মহেশখালী থানা পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের এক তরুণী গত বছরের ১০ ডিসেম্বর নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন। এ নিয়ে স্থানীয় সালিস বৈঠকে একই এলাকার যুবক মনজুর আলম ওই তরুণীকে বিয়ের অঙ্গীকার করলেও তা করেননি। এরই মধ্যে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে সামাজিকভাবে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও ওই যুবকের পরিবার তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ওই তরুণী গতকাল শনিবার বিকেলে অভিযুক্ত যুবকসহ চারজনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেন। মামলার তিন ঘণ্টা পরই নিজ বাড়িতে ওই তরুণী কন্যাসন্তান প্রসব করেন। মহেশখালী থানার ওসি মোহামঞ্চদ আলমগীর হোসেন বলেন, মনজুর পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।