ধর্ষণের শিকার তিন শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার আশাশুনী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর তিন ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গতকাল বুধবার ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি সম্পন্ন হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা আশাশুনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওবায়দুর রহমান জানান, সাতক্ষীরা সদর হাসপাতালে ওই তিন ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ তাদের জবানবন্দি গ্রহণ করেন। এদিকে ওই ছাত্রীদের পরিবারের অভিযোগ, মামলার পর ১২ দিন পার হলেও পুলিশ ধর্ষক দুই শিক্ষককে গ্রেপ্তার করতে পারেনি। বরং স্থানীয় একটি মহল তাদের উল্টা হুমকি দিচ্ছে।