ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় শিশুকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ইমরান হোসেনকে গতকাল রোববার এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।আশুলিয়া থানা সূত্রে জানা যায়, গত শনিবার মামলা হওয়ার পর গতকাল সকালে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকালই তার পরীক্ষা সম্পন্ন হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, ইমরান শিশুটিকে অপহরণ করার পর ধর্ষণ এবং পরে মুক্তিপণ দাবির কথা স্বীকার করেছে। গতকাল তাকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, ইমরানসহ কয়েকজন গত বুধবার শিশুটিকে অপহরণ করে। এক আত্মীয়ের বাসায় আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। মুক্তিপণের টাকা আনতে গিয়ে শুক্রবার রাতে আশুলিয়ার জিরানী এলাকা থেকে সে গ্রেপ্তার হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ শিশুটিকে উদ্ধার করে।