ধর্ষণের শিকার স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকি ৎসক হাফিজুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা সেই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এতে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।জানা গেছে, গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকি ৎসা কর্মকর্তা এবং ডাক্তারি পরীক্ষা কমিটির সদস্য অশোক কুমার জানান, মেয়েটির আলট্রাসনোগ্রাম হয়েছে। তবে প্রতিবেদনে কী পাওয়া গেছে সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।কিন্তু কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব হোসেন জানান, মেয়েটি অন্তঃসত্ত্বা বলে ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। ওই চিকি ৎসককে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।চিকি ৎসক হাফিজুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গত বুধবার কামারখন্দ থানায় মামলা করে ওই স্কুলছাত্রী। এতে সে অভিযোগ করে, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই চিকি ৎসক গত জুন মাস থেকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তখন ওই চিকি ৎসক পালিয়ে যান।