ধর্ষণের ২৮ দিন পর মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বিয়েবাড়িতে একটি শিশু ধর্ষণের ঘটনায় ২৮ দিন পর মামলা নিয়েছে পুলিশ। কোতোয়ালি থানার পুলিশ গত সোমবার মামলাটি তালিকাভুক্ত করে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আমরা আসামিকে গ্রেপ্তার করে মামলাটি গ্রহণ করতে চেয়েছিলাম। তাই আগে মামলাটি নেওয়া হয়নি।’কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর বিকেল চারটার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের একটি বিয়েবাড়িতে ওই শিশু উদ্বৃত্ত ভাত আনতে যায়। এক তরুণ সেখান থেকে তাকে কানাইপুর সিকদারবাড়ী এলাকায় একটি পরিত্যক্ত চাতালঘরে নিয়ে ধর্ষণ করে।