ধর্ষিত কিশোরীর পাশে ব্র্যাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সান্তাহার শহরের লোকো পশ্চিম কলোনি এলাকায় ধর্ষণের শিকার সেই কিশোরী ও তার পরিবারকে আইনি সহায়তা দিতে এগিয়ে এসেছে ব্র্যাকের লিগ্যাল এইড বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে ব্র্যাক লিগ্যাল এইড বগুড়া জোনের প্রধান কর্মকর্তা বিপুল কুমার সিংহ সান্তাহার এসে ঘটনার খোঁজখবর নেন ও ওই কিশোরীর বাড়ির আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সালিসের রায় মোতাবেক ওই কিশোরী ও তার বৃদ্ধ বাবা-মা সান্তাহার শহরের বাসস্থান ছেড়ে চলে গেছেন। তাঁরা এখন গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি গ্রামে অবস্থান করছেন। বিপুল কুমার সিংহ আর বলেন, গাইবান্ধা জেলা শাখার মাধ্যমে নির্যাতিতদের খুঁজে বের করা হবে। তাঁরা চাইলে বগুড়ায় নিয়ে এসে মামলা ও তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।