ধলাই নদের বাঁধ মেরামতের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদের প্রতিরক্ষা বাঁধ মেরামতের দাবিতে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন করেছেন মণিপুরি সম্প্রদায়ের লোকজন। বাঁধের ভাঙনকবলিত এলাকায় দাঁড়িয়ে তাঁরা ওই কর্মসূচি পালন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মণিপুরি-অধ্যুষিত মাধবপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামে ধলাই নদের প্রতিরক্ষা বাঁধের চারটি স্থানে এক মাস আগ থেকে বেশি ভাঙন শুরু হয়েছে। টানা বৃষ্টি হলে এসব ঝুঁকিপূর্ণ স্থানের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে শিমুলতলা উত্তর, শিমুলতলা দক্ষিণ, মাঝেরগাঁও, শিবমন্দির গ্রামের দুই শতাধিক বসতঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, তিনি বিষয়টি মৌলভীবাজারের জেলা প্রশাসককে জানিয়েছেন।