ধলাই বাঁধ মেরামতের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় নদী কমিশনের উদ্যোগ গ্রহণের দীর্ঘসূত্রতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা সীমান্তে মখাবিল এলাকায় ধলাই নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধের কাজ বন্ধ রয়েছে। বর্ষার আগেই বাঁধটি নির্মাণ করা না হলে উপজেলার পাঁচটি ইউনিয়নের ফসলি জমি ও বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।খোঁজ নিয়ে জানা যায়, ধলাই নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধের ৫০০ ফুট ভাঙা বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড ৮৪ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করে। কার্যাদেশ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠান শহীদ ব্রাদার্স ২০০৮ সালের শেষের দিকে বাঁধ মেরামতের উদ্যোগ নিলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আপত্তি তোলে। এতে কাজ বন্ধ করে দেওয়া হয়। পাউবো মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় নদীর প্রতিরক্ষা বাঁধে কোনো কাজ করতে হলে দুই দেশের যৌথ নদী কমিশনের আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। নিয়ম অনুযায়ী ত্রিপুরার পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার কাছে চিঠিও দেওয়া হয়। কিন্তু চিঠির কোনো জবাব পাওয়া যায়নি। এ অবস্থায় প্রায় দুই বছর ধরে বাঁধের কাজ বন্ধ রয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগে বাঁধের মেরামতকাজ করতে না পারলে পাহাড়ি ঢলের পানিতে ইসলামপুর, আদমপুর, আলীনগর, কমলগঞ্জ ও শমশেরনগর ইউনিয়নের ব্যাপক এলাকার ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকার বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।