ধলাই সেতুর দায়িত্ব নিল সওজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিদর্শনের পর সিলেটের ধলাই সেতুর দায়িত্ব নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। গত বৃহস্পতিবার সওজের সেতু-নকশা দপ্তরে কর্মরত চার সদস্যের প্রকৌশলী দল ধলাই সেতুতে দিনভর অবস্থান করে ফাটল ও ভাঙা অংশ খতিয়ে দেখে।
এলাকার অনেকে জানান, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির পার্শ্ববর্তী ধলাই নদের উভয় তীরের মানুষের সুবিধার জন্য ২০০৬ সালে ধলাই সেতুর উদ্বোধন করা হয়। কিন্তু সিলেট বিভাগের দীর্ঘতম সেতুটিতে মাত্র আট বছরের মাথায় সম্প্রতি সাতটি স্থানে ফাটল দেখা দেয়। কয়েক স্থানে ভেঙে পড়ে সেতুর রেলিং। এ অবস্থায় সংস্কারের জন্য এলাকাবাসী দাবি তুললে সেতুর কর্তৃপক্ষ কারা—এ নিয়েও স্থানীয় লোকজনকে ভোগান্তিতে পড়তে হয়।
সওজ বলছে, সেতুর কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আর এলজিইডির দাবি, সেতুর কর্তৃপক্ষ তারা নয়। অবশেষে সওজ বৃহস্পতিবার এর দায়িত্ব িনল৷
সেতুর দায়িত্ব নেওয়ার বিষয়টি সওজ সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমদ নিশ্চিত করেছেন।
গত বুধবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় এ-সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়৷