ধলাইর তীরে লাশের খোঁজে হতভাগী মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গত শুক্রবার নিজের আড়াই বছরের কন্যাসন্তানকে ধলাই নদে নিক্ষেপ করার অপরাধে আটক বাবা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সন্তানের লাশের খোঁজে হতভাগী মা তিন দিন ধরে ধলাই নদের তীরে ঘুরে বেড়াচ্ছেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন জানান, সন্তানহারা মা কবিরুন বেগম বিয়েপাগল পাষণ্ড স্বামীকে আসামি করে শুক্রবার রাতেই কমলগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন।