ধলেশ্বরী থেকে শরীরে ইট বঁাধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীর তীর থেকে গতকাল মঙ্গলবার সকালে শরীরে ইট ও হাত-পা বঁাধা অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।মুন্সিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে নদীর তীরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদনে্তর জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। লাশের শরীরের সঙ্গে বস্তায় করে আটটি ইট বঁাধা ছিল। হাত-পাও ছিল বঁাধা। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে, লাশ উদ্ধারের খবর পেয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নিখঁোজ কেব&ল ব্যবসায়ী মতিউর রহমানের (৩৮) স্বজনেরা গতকাল রাতে মুন্সিগঞ্জ হাসপাতালের মর্গে আসেন। তবে লাশটি মতিউরের নয় বলে জানান তঁারা। মতিউরের স্ত্রী মমতাজ বেগম জানান, তঁার স্বামী নয় দিন আগে নিখঁোজ হয়েছেন।মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, লাশ শনাক্ত করতে নিখঁোজ ব্যক্তির স্বজনদের এখানে আসতে পরামর্শ দেওয়ার জন্য আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।