ধলেশ্বরী দূষিত হচ্ছে ট্যানারির বর্জ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্যানারির বর্জ্যে ধলেশ্বরী নদী দূষিত হচ্ছে। ফলে বুড়িগঙ্গার পার থেকে ট্যানারি সরানোর উদ্দেশ্য কার্যত সফল হচ্ছে না।

গতকাল বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি লেখক সৈয়দ আবুল মকসুদের নেতৃত্বে একটি দল ট্যানারি ব্যবস্থাপনার বর্তমান অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে সাভারে যায়। 

পরিদর্শন শেষে সৈয়দ আবুল মকসুদ বলেন, আপাতদৃষ্টিতে কেন্দ্রীয় পরিশোধন ব্যবস্থা (সিইটিপি) নির্মাণাধীন এলাকায় নির্মাণকাজে লোকজনকে ব্যস্ত থাকতে দেখা গেলেও ধলেশ্বরী নদী কোনোভাবেই ট্যানারির দূষণমুক্ত হচ্ছে না।

পরিদর্শনের সময় ট্যানারির কেন্দ্রীয় পরিশোধন-ব্যবস্থা নির্মাণকারী চীনা প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী সুয়ে এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্তৃপক্ষের প্রকৌশলী আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল ও আলমগীর কবির। বিজ্ঞপ্তি