ধলেশ্বরী নদীতে ডুবে ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকায় ধলেশ্বরী নদীতে ডুবে গতকাল শুক্রবার ফারজানা (১০) ও রবিউল আওয়াল (৬) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। ফারজানা ও রবিউল উপজেলার দৌলতপুর গ্রামের মো. সোহরাবের সন্তান। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে রবিউল ও ফারজানা ঘরে না ফিরলে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পাশে ধলেশ্বরী নদীর ঘাটে গিয়ে দুই ভাইবোনের জুতা ভাসতে দেখা যায়। নদীতে জাল ফেলে সন্ধ্যার দিকে এই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।