ধষর্েণর পর হত্যার দায়ে ৪৪ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে ছয় বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার মামলার একমাত্র আসামি আলমগীর হোসেনকে ৪৪ বছরের সশ্রম কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল সোমবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মহসীন মোল্লা এই রায় দেন। আলমগীর হোসেনের বাড়ি জেলার মির্জাপুর উপজেলার আতিয়া মামুদপুর গ্রামে।আদালত অপহরণের অপরাধে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড এবং ধর্ষণ ও হত্যার অপরাধে যাবজ্জীবন অর্থাৎ ৩০ বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন।নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. শামসউদ্দিন জানান, ২০০৫ সালের ৩ জুন দুপুরে মির্জাপুরের চামারি ফতেপুর গ্রামের ওই মেয়েশিশুকে আতিয়া মামুদপুর গ্রামে তাঁর নানার বাড়ি থেকে অপহরণ করে আলমগীর। পরে আতিয়া মামুদপুর গ্রামেরই একটি পাটখেতে ধর্ষণের পর শিশুটিকে হত্যা করে।