ধস্তাধস্তি করে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ আসামিকে দেখে অনেকটা বুকে জড়িয়ে ধরার মতো ধরে রাখে। আসামি বুঝে ফেলে। নিজেকে ছাড়িয়ে নিতে শুরু করে নানা কসরত। হাতে হাতকড়া পরাতে চাইলে ‘বাঁচাও বাঁচাও...’ বলে পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা চলে। পুলিশও আসামিকে হাতছাড়া করতে নারাজ। মিনিট পাঁচেক ধস্তাধস্তি শেষে পুলিশ আসামির হাতে হাতকড়া পরাতে সক্ষম হয়। গতকাল বুধবার দুপুরের দিকে সিলেটে একটি মামলার হাজিরা দিতে গিয়ে আরও নয়টি মামলার পলাতক আসামি হিসেবে ধরা পড়েন সিলেটের বিশ্বনাথ উপজেলার রাজু আহমদ (২৮)। গতকাল ১২টার দিকে সিলেট মহানগর হাকিম (প্রথম) আদালতের সামনে থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজুকে গ্রেপ্তার করে।