ধান কাটা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর শহরের লামচরি এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আমন ধান কাটা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাছিম মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মুস্তফা, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন প্রমুখ। গতকাল সকালে শহরের কলেজিয়েট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে নবান্ন উৎসবের আয়োজন করা হয়।