প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে নড়াইল পৌরসভার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত খোকন শেখ ও আব্বাস শেখকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, পৌরসভার দুর্গাপুর গ্রামের সফি মিয়ার ছেলে মকবুল শেখের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর মামাতো ভাই খোকন শেখ ও আব্বাস শেখের কোন্দল চলে আসছে। গতকাল সকালে খোকন ও আব্বাস ধান কাটতে গেলে মকবুল শেখ তাঁর লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। সদর থানার ওসি সুবাস কুমার বিশ্বাস বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।