ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের চাঁদপুর এলাকায় আজ শনিবার সকালে বজ্রপাতে ফেরদৌস আহমেদ (৪০) নামের এক কৃষক মারা গেছেন।
ফেরদৌস আহমেদের বাড়ি শিমুলতলি গ্রামে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামানের ভাষ্য, সকাল সাতটার দিকে চাঁদপুর এলাকায় ধান কাটার সময় বজ্রপাতে ফেরদৌস মারা যান।