ধান কাটার সময় বজ্রপাতে তিনজন নিহত, আহত ১৩
রাঙামাটির বরকল উপজেলায় গতকাল রোববার বিকেলে বজ্রপাতে তিনজন নিহত এবং তিনজন নারী, এক শিশুসহ ১৩ জন আহত হয়েছেন৷
নিহত ব্যক্তিরা হলেন শান্তি বিজয় চাকমা (২৫), রিপেশ চাকমা (১৩) ও সুনীল চাকমা (২৫)৷ আহত ব্যক্তিরা হলেন প্রিয়ময় চাকমা (২১), প্রিয় শংকর দেওয়ান (৪৮), ভাগ্য কুমার চাকমা (৩৫), ঊষাময় চাকমা (৩০), সত্য কুমার চাকমা (৪০) সবিতা চাকমা (২৫), পুলক্ক চাকমা (২৪), উত্তম কুমার চাকমা (২৮), সবিময়
চাকমা (২৮), গোপা দেবী চাকমা (৫৫), উজ্জ্বল কান্তি চাকমা (৩৮) সুমেধ চাকমা (১০) ও করুণা ময় চাকমা (৪৫)৷
স্থানীয় বাসিন্দা সন্তোষ চাকমা জানান, আহত ও নিহত ব্যক্তিরা সবাই রাঙামাটি শহর থেকে নৌপথে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বরকল সদর ইউনিয়নের বেগেনাছড়ি গ্রামের বাসিন্দা। তাঁরা গতকাল ভোর থেকে ওই গ্রামের প্রিয়কান্তি চাকমার পাশের সুবলং ইউনিয়নের বঘাছোলা গ্রামের একজনের কর্ণফুলি নদীর পারের জমিতে ধান কাটার মালেয়েযতে (বিনা পারিশ্রমিকে বিকেল সহযোগিতা করা) যান৷ দুপুরে দুপুরের খাবারের পর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ধান কাটা শুরু করার কিছুক্ষণ পর বেলা আড়াইটার দিকে প্রচণ্ড শব্দে বজ্রপাত ঘটে৷ এতে সবাই ধানি জমিতে অজ্ঞান হয়ে পড়েন৷
খবর পেয়ে পার্শ্ববর্তী বেগেনাছড়ি ও বাঘাছোলা গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে ট্রলারযোগে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন৷ পরে আহতের মধ্যে তিনজনকে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন৷ নিহত ব্যক্তিদের মধ্যে জমির মালিক প্রিয় কান্তি চাকমার শিশুপুত্র রিপেশ চাকমা রয়েছে৷
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নূযয়েন খীসা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিরা আশঙ্কামুক্ত৷
বরকল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণ কুমার চাকমা ও সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ কান্তি চাকমা বলেন, কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত ওই এলাকার লোকজন প্রায়ই পরস্পরকে কাজে সহযোগিতা করতে মালেয়েযতে যান এবং একসঙ্গে কাজ করেন।