ধান কিনতে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান ক্রয় করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সরকারি কর্তৃপক্ষ। প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত রোববার সন্ধ্যা থেকে মাইকিং করা হচ্ছে। উপজেলা খাদ্যশস্য ক্রয় কমিটির সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে এ মাইকিং করছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।
মাইকিংয়ে বলা হয়েছে, কৃষকদের ধান সরাসরি সরকারের গুদামে সরবরাহের জন্য কৃষি কার্ড ও জাতীয় পরিচয়পত্র নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার দপ্তরে নাম লিপিবদ্ধ করতে হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশন উল হক সরকার মাইকিংয়ের কথা নিশ্চিত করেছেন।
মাইকিং শুনে উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম, আজাহার আলীসহ ১০ জন বলেন, এবার প্রথমবারের মতো ধান কেনার জন্য মাইকিং করা হলো।
উপজেলা খাদ্যশস্য ক্রয় কমিটির সভাপতি ও ইউএনও ইকবাল আখতার বলেন, এবার প্রতি কেজি ধান ২৩ টাকা হিসাবে মোট ৩ হাজার ৩ মেট্রিক টন ক্রয় করা হবে।