ধান ক্রয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে কৃষকদের কাছ থেকে উন্মুক্তভাবে ধান কেনা হচ্ছে। উপজেলা ধান ক্রয় কমিটির সভাপতি ইউএনও মো. বজলুর রশীদ বলেন, ধান ক্রয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে তালিকাভুক্ত প্রত্যেক কৃষকের কাছ থেকে তিন টন করে ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে উপজেলার বেশির ভাগ কৃষক ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছিলেন। বেশির ভাগ কৃষকই যাতে ধানের ন্যায্য মূল্য পান সে লক্ষ্যে কৃষকের কাছ থেকে এক টন করে ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উপজেলার বেশির ভাগ কৃষকই সরকারি মূল্যে খাদ্যগুদামে ধান বিক্রি করতে পারছেন।