ধান ক্রয়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানের ন্যায্যমূল্য ও সরকারিভাবে ধান কেনার দাবিতে গতকাল রোববার বেলা ১১টায় রংপুর নগরের মডার্ন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অবস্থান কর্মসূচি চলাকালে কৃষক ফ্রন্টের সংগঠক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, আহসানুল আরেফীন প্রমুখ। সমাবেশে নেতারা বলেন, এ বছর প্রতি মণ ধান উৎপাদনে কৃষকের খরচ হয়েছে কমপক্ষে ৭০০ টাকা। অথচ বর্তমানে কৃষকদের বাধ্য হয়ে ৪৫০-৫০০ টাকায় ধান বিক্রি করতে হচ্ছে।